গুলিকান্ড ঘটনায় গ্রেফতার সুরোজ কুমার সিংকে আসানসোল আদালতে পেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

প্রথমে রানীগঞ্জের এক প্রতিষ্ঠিত স্বর্ণ বিপণীতে ডাকাতি এবং পরে মহিষিলা চক্রবর্তী মোড়ে একটি চারচাকা গাড়ি ছিনতাই করে গুলি মেরে দুষ্কৃতীদের চম্পট দেওয়ার ঘটনা ঝাড়খণ্ডের গিরিডিহি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি।ঝাড়খণ্ডের সরিয়া জঙ্গল এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ,তার পাশাপাশি উদ্ধার হয় ছিনতাই করা গাড়িটি। বাকিদের ওই জঙ্গল এলাকায় পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে ওই এলাকার পুলিশ।যদিও গুলির ঘটনায় রবিবার ঝাড়খণ্ডের সরিয়া জঙ্গল এলাকা সুরোজ কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ।ধৃত দুষ্কৃতী সুরোজ কুমার সিংকে আজ সোমবার আসানসোল আদালতে তোলা হয়।তদন্ত সাপেক্ষে পুলিশের তরফে ১৪দিনের আর্জি জানানো হয়।জানা যায় ধৃত সুরোজ কুমার সিং বিহারের গোপালগঞ্জের বাসিন্দা।প্রসঙ্গত, রবিবার ভর দুপুরে রানীগঞ্জের স্বর্ণ বিপণীতে ডাকাতির সময় পুলিশের সাথে গুলির লড়াইয়ে একজন দুষ্কৃতী পুলিশের গুলিতে আহত হয়। ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় তারা আসানসোল মহিষিলা চক্রবর্তী মোড়ে একটি চারচাকা গাড়ি নিয়ে চম্পট দেয়। তড়িঘড়ি পুলিশ একটি বিশেষ দল গঠন করে এবং ওই দুষ্কৃতিদের পেছনে ধাওয়া করে। শেষপর্যন্ত ঝাড়খণ্ডের গিরিডি পুলিশের সহযোগিতায় ওই ছিনতাই হওয়া গাড়িটি পুলিশ উদ্ধার করে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করে।ধৃত সুরোজ কুমার সিং বিহারের গোপালগঞ্জের বাসিন্দা।এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *