চন্ডীদাস বাজারে দুটি ট্রান্সফরমারের উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের বুকে টাউনশিপের চন্ডীদাস বাজার সর্বসাধারণের নিত্য প্রয়োজনীয় ব্যস্ততম একটি বাজার প্রায় পঞ্চাশ বছর ধরে এই বাজারে বিদ্যুৎ সংযোগ বলতে ভরসা ছিল একমাত্র জেনারেটরের উপরেই দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রবিবার চন্ডীদাস বাজারে দুটি ট্রান্সফরমারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এলাকার প্রাক্তন পৌরপিতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান তৃণমূল মুখপাত্র উত্তম মুখার্জি প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গেরা উপস্থিত ছিলেন , প্রায় ৮০০ থেকে ৮৫০ ব্যবসাদার এই চন্ডীদাস বাজারে তাদের দীর্ঘদিন ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে ইলেকট্রিকের লাইন পাওয়াতে তাদের আগামী দিনে ব্যবসা-বাণিজ্য করতে আরও সুবিধা হবে বলেও জানান বাজার কমিটির সেক্রেটারি মানিক দাস। তিনি বলেন আমরা দুটি রাজকর্মার হাতে পাওয়াতে খুব খুশি হয়েছি রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আমাদের এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থা করা হয় ফলে আমরা সকল ব্যবসায়ীরা যেমন খুশি তেমন গ্রাহকদেরকেও আরো উন্নত পরিষেবা দিতে পারব। এর আগে শুধুমাত্র জেনারেটরই ভরসা ছিল এখন সেই ভরসায় থাকতে হতে হবে না। গ্রীষ্মকাল পড়ছে সে ক্ষেত্রে যে ক্রেতারা আসবেন তাদেরকে দিতে পারব বলে আশাবাদী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *