জয়নগর লোকসভা কেন্দ্রে  প্রার্থী জিতলে কংক্রিটের বাঁধ নির্মাণের আশ্বাস নওশাদ সিদ্দিকীর

বাইজিদ মণ্ডল: জয়নগর:- কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন।এদিন দক্ষিণ ২৪ পরগণার কুলতলীতে জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে এক বিশাল সমাবেশে এই আহ্বান জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রনটের চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি আরও বলেন,লোকসভার মধ্যে জনগণের প্রতিনিধি পাঠানো জরুরী। সেইজন্য খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীদের জয়ী করা প্রয়োজন। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি সুন্দরবন এলাকার নির্দিষ্ট সমস্যা গুলি তুলে ধরে বলেন, প্রায়ই নোনা জল ঢুকে শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়। বন্যা হয়ে গ্রাম তলিয়ে যায়, সেজন্য বৈজ্ঞানিক উপায়ে কংক্রিটের বাঁধ নির্মাণ জরুরী। এর আগে ১৭ বার এই এলাকা থেকে যারা সাংসদ হয়ে যারা দিল্লী গেছেন, তাঁরা এই বিষয়ে উদ্যোগ নেননি। আইএসএফ কে জিতিয়ে সংসদে পাঠালে এই কাজটি অতি গুরুত্বের সঙ্গে দেখভাল করা হবে বলে তিনি জানান।এবং বিধায়ক তৃণমূল কংগ্রেসের ধাপ্পা বাজীর তুমুল সমালোচনা করে বলেন, সিএএ-র ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে তারা। কিন্তু সংসদের মধ্যে এই বিষয়ে ঐ দলের ভূমিকা অতি ন্যাক্কারজনক। তীব্র দাবদাহকে উপেক্ষা করে নারীপুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। প্রার্থী মেঘনাদ হালদার ছাড়াও আজকের এই সমাবেশে আইএসএফের দক্ষিণ ২৪ পরগণা জেলার সভাপতি আবদুল মালেক মোল্লা সহ অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এখানে মানুষের জনজুয়ার ছিল চোখে পড়ার মতো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *