দীর্ঘদিনের পানীয় জলের সংকটের সমাধানে বিজেপির উদ্যোগ

দীর্ঘদিনের পানীয় জলের সংকটের সমাধানে বিজেপির উদ্যোগ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

    ​বারাবনি বিধানসভার পাঁচগছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বি-ব্লকের কদমতলা এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে চলা পানীয় জলের তীব্র সংকটের অবসানে উদ্যোগী হলেন বিজেপি নেতৃত্ব। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এদিন এলাকায় পরিদর্শনে যান বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়।

   ​এদিন এলাকায় বুলডোজার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছালে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে অভিজিৎ রায় স্পষ্ট করেন যে, কোনো বসতবাড়ি ভাঙার পরিকল্পনা নেই। বরং পানীয় জলের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শুরু করাই তাদের উদ্দেশ্য। তিনি জানান, জনতাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই তাদের প্রধান লক্ষ্য।

     দীর্ঘদিন জলকষ্টের শিকার গ্রামবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিধায়ক ও জেলা নেতার এই প্রচেষ্টাকে স্থানীয়রা বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দারা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কর্মসূচিতে প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা, মহিলা ও বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। এই পরিকাঠামোগত কাজের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে বলেই এলাকাবাসী আশা করছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *