দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর করার অভিযোগ

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর চালালো একদল যুবক। আক্রান্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা সূত্রপাত রবিবার রাতে এক যুবক বাইক দূর্ঘটনায় চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে। ওই যুবকের সঙ্গে তাদের বন্ধু গুলো ইমারজেন্সিতে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী। ওই যুবকের বন্ধুগুলো নিরাপত্তা রক্ষী সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর চালায় এমারজেন্সি গেট। ঘটনার খবর পেয়ে ছুটি আছে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *