দূর্গাপুর থেকে গ্রেফতার দক্ষিণ ভারতের তিন দুষ্কৃতি

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- দীর্ঘ কয়েক মাস ধরেই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার, ল্যাপটপ ও দামী মোবাইল চুরির অভিযোগ জমা পড়ছিল থানা গুলিতে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ প্রশাসন, তদন্ত নেমে দুর্গাপুরের লিলুয়া বাঁধ থেকে তিনজন ব্যক্তিকে রবিবার রাতে পাকড়াও করে কোক ওভেন থানার ,পুলিশ সূত্রে জানা যায় ধৃতেরা চেন্নাই থেকে দুর্গাপুরে এসে তাদের এই ল্যাপটপ ও দামি মোবাইল চুরির ঘটনাগুলি ঘটাতো এবং পরবর্তীতে চেন্নাই ফিরে গিয়ে সেখানে মোবাইল ও ল্যাপটপ গুলি বিক্রি করে আবারো চুরির উদ্দেশে ফিরে আসত শহর দুর্গাপুরে, দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খোঁজে চালিয়ে যাচ্ছিল অবশেষে পুলিশ জানতে পারে ওই দলটি এখানে কাজ করার নাম করে লিলুয়া বাঁধ এলাকায় একটি ঘর ভাড়া করে থাকত। তাদের মধ্যে একজন বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত, সেই ছলে এলাকা রেকি করে কোথায় ছাত্রছাত্রীরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহারকারীদের বাড়ি গুলি চিহ্নিত করে রাখত। তারপর মাঝরাতের পর 3সদস্যের দল বের হয়ে ওই সব বাড়ি থেকে কৌশলে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন চুরি করে নিত। পুলিশের কাছে এই সব চুরির অভিযোগ জমা পড়াতে নড়েচড়ে ওঠে কোক ওভেন থানার পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে লিলুয়া বাঁধ এলাকায় ওই বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করে হয়েছে তিন দুষ্কৃতিকে। সেখান থেকে ৩ টি ল্যাপটপ ৩৪ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। তাদের সঙ্গে আর কারা যুক্ত আছে জানতে চেয়ে তিন দুষ্কৃতী কে ১০ দিন  পুলিশ রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *