অনন্ত রুইদাস, পাণ্ডবেশ্বর:-
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাণ্ডেশ্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। ডিএম ও সিপি যৌথভাবে এলাকা পরিদর্শন করে স্পর্শকাতর বুথগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন অন্ডাল থানার ওসি গোপাল পাত্র।
আধিকারিকরা ভোটারদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন বুথে নিরাপত্তা বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা—শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য, কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।



