পিছিয়ে পড়া গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– সোনারতরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন একটি স্বেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিগত এক বছর যাবত বেলপুকুর অঞ্চলের ট্যাংরা চোরা এবং রাঙাফলা গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে জৈব সার প্রয়োগের মাধ্যমে, চল্লিশটি মডেল পুষ্টি বাগান এবং নয়টি নিবিড় চাষের মডেল তৈরি করা হয়েছে। এই বিষয়ে সোনারতরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এর সাধারণ সম্পাদক অনাদি রঞ্জন হালদার তিনি বলেন বিগত প্রায় পনেরো বছর কাকদ্বীপ ও কুলপি সহ বিস্তিন্ন এলাকায় পিছিয়ে পড়া গ্রামীণ মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়াও গ্রামীণ পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে তারা কি ভাবে বিভিন্ন প্রকার জৈব সার তৈরি করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মহিলাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য প্রায় পঞ্চাশ জন মহিলার উন্নত প্রযুক্তির হাঁস, মুরগি ও তার সঙ্গে এদের খাদ্য উপাদান করা হয়েছে। এবং এলাকার পনেরো জন মৎস চাষিদের জন্য উন্নত মানের প্রশিক্ষণ ও মাছের পোনা,মাছের খাদ্য দিয়ে সহায়তা করা হয়। পাশাপাশি দশজন মহিলাকে ছাগল পালনের প্রশিক্ষণ ও একটি করে ছাগল প্রদান করা হয়েছে। সংগঠনের এই কার্যে কর্মের জন্য ওই এলাকার সর্ব সাধারণ মানুষ খুবই খুশি ও আনন্দিত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *