উন্নয়নের খতিয়ান পেশ করলেন বিজেপি বিধায়ক 

উন্নয়নের খতিয়ান পেশ করলেন বিজেপি বিধায়ক 

 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক হিসাবে নিজের ৫ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং  দাবি করলেন বিরোধী দলের বিধায়ক হওয়া সত্ত্বেও তার  এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।

      ​সাংবাদিক সম্মেলনে এলাকার মানোন্নয়নের জন্য তার উদ্যোগে পানীয় জল, রাস্তা সংস্কার, বিদ্যুৎ পরিষেবা সহ নানান সাফল্যের তালিকা তিনি তুলে ধরেন। নারী সুরক্ষা, কর্মসংস্থান এবং প্রান্তিক মানুষের কাছে সরকারি ও ব্যক্তিগত স্তরে সাহায্য পৌঁছে দেওয়াকে তিনি অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন।

          বিধায়ক বলেন,​ “প্রশাসনের অসহযোগিতা এবং নানা বাধা সত্ত্বেও আমি সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এই রিপোর্ট কার্ড আমার কাজের স্বচ্ছতার প্রমাণ।” বিধায়কের দাবি, “এলাকার সাধারণ মানুষই তার কাজের শ্রেষ্ঠ বিচারক।” এদিন তিনি বিধানসভা ভিত্তিক একটি বিস্তারিত তথ্য সংবলিত পুস্তিকাও প্রকাশ করেন।

        বিরোধীরা অবশ্য এই খতিয়ানকে ‘নির্বাচনী চমক’ বলে কটাক্ষ করেন। তবে নির্বাচনের আগে এই খতিয়ান পেশ রাজনৈতিকভাবে অত্যন্ত খুবই  তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *