প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে আধার কার্ডের স্তূপ! চাঞ্চল্য

প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে আধার কার্ডের স্তূপ! চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       বুধবার সকালে জামুড়িয়ার নন্ডী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে থেকে উদ্ধার হল একাধিক আধার কার্ড, পরিচয়পত্র ও সরকারি নথিপত্র। গুরুত্বপূর্ণ নথি এভাবে খোলা জায়গায় পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে তীব্র রহস্য দানা বেঁধেছে।

       ​খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত নথি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তর্জা। বিজেপি নেতা নিরঞ্জন সিংয়ের অভিযোগ, এভাবে সরকারি নথি উদ্ধার হওয়ার পেছনে কোনো বড়সড় দুর্নীতি বা বেআইনি চক্র জড়িয়ে থাকতে পারে। তিনি অবিলম্বে প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

      ​যদিও অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নথিগুলি পরীক্ষা করা হচ্ছে এবং সেগুলির উৎস সন্ধানে তদন্ত শুরু হয়েছে। জনবহুল এলাকায় নথিপত্র উদ্ধারের এই ঘটনা এখন জামুড়িয়ার রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *