ফের হিন্দুস্তান কেবলস পরিদর্শনে এলেন ব্যাটালিয়ন ফোর্সের বিশেষ দল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলসের বন্ধ কারখানার ৯৪৭ একর বিস্তীর্ণ জমি নিয়ে
জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তৎপরতায় এই জমিতে শিল্প বা অন্যান্য উন্নয়ন মূলক প্রকল্প গড়ে ওঠার সম্ভাবনা জেগেছে,যা স্থানীয়দের মনের মধ্যে আশার আলো জ্বেলেছে।ঘনঘন উচ্চপদস্থ আধিকারিকদের আগমনে মুখর এই এলাকা।গত কয়েক মাসে তিনবার পরিদর্শনে এলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর বিভিন্ন প্রতিনিধি দল।মঙ্গলবার আবারো পরিদর্শনে এলেন এস.এস.বি ৬৩ ব্যাটালিয়ন।এদিন হিন্দুস্তান কেবেলস পরিদর্শনে এলেন এস এস.বি ৬৩ ব্যাটালিয়ন বারাসাতের রাজেশ কুমার কুজ।এদিন তিনি হিন্দুস্তান কেবলস ফুটবল মাঠ ,নদী ঘাট,ছাতিমতলা,নদী ঘাট,শ্রমিক মঞ্চ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আর.এন.ওঝার সঙ্গে প্রায় এক ঘণ্টার মত বৈঠক সারেন।জমির পরিমাণ,কোয়ার্টার্স,ভবন,খোলা মাঠ এবং অন্যান্য সম্পদের বিস্তৃত তথ্য নিয়ে আলোচনা হয়।অবৈধ দখলের বিষয়টিও তাদের নজরে আসে।সাংবাদিকদের প্রশ্নে ৬৩ ব্যাটালিয়ন বারাসাতের রাজেশ কুমার কুজ কিছু বলতে চাননি।
হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান এখানে শিল্প আসুক সেটা সবাই চাই,শিল্প এলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে উঠবে।তার সাথে সাথে এলাকার উন্নয়ন হবে তবে বন্ধ কারখানার কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া এবং পুরনো কোয়ার্টার্স প্রাক্তন কর্মীদের পরিবার বা আগ্রহীদের লিজে দেওয়ার ব্যবস্থার দাবি জানান তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *