বহুতল বিল্ডিং এর উপর থেকে লোহার পাইপ পরে দুই ব‍্যক্তির মৃত‍্যুতে চাঞ্চল্য

সুলেখা চক্রবর্তী, হাওড়া:- বহুতল বিল্ডিং এর উপর থেকে লোহার পাইপ পরে দুই ব‍্যক্তির মৃত‍্যু হয়। ঘটনাটি ঘটে আজ বেলা ১২ টা নাগাদ হাওড়া হাটে ট্রেড সেন্টারে। আজ মঙ্গল বার এশিয়ার বৃহত্তম হাট। হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের আনাগোনা এই হাটে। এই সময়েই কাজ চলছিল ওই হাওড়া হাটে ট্রেড সেন্টারে। নিচে এক হাটের ব‍্যবসায়ি সেখ ইরফান ও একজন মুটিয়া খোকন নামে কাজ করছিল। সেই সময় বহুতল বিল্ডিং এর টপ ফ্লোর থেকে মিস্ত্রিদের হাত ফসকে একটি লোহার পাইপ নীচে দুই ব‍্যক্তির মাথায় পরে যায়। সঙ্গে সঙ্গে ছটপট করতে থাকে দুজন। তাদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল‍্য ছড়ায়। ঘটনা পরিদর্শনে আসেন হাওড়া পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া। তিনি সাংবাদিকদের বলেন এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। তবে  কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো আমরা তদন্ত করে দেখছি। দোষি ব‍্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমরা তদন্তের কাজ শুরু করেছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *