মন্ত্রীর মেগা বৈঠক, লক্ষ্য জেলার সামগ্রিক উন্নয়ন

মন্ত্রীর মেগা বৈঠক, লক্ষ্য জেলার সামগ্রিক উন্নয়ন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ, নগরোন্নয়ন ও পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার আসানসোলে ডিএম অফিসে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালামের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত জেলার সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং জনস্বার্থমূলক পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

      ​বৈঠক শেষে মন্ত্রী বলেন, “নির্বাচনের আগেই বিজেপি বলেছিল বাংলায় ‘ডাবল ইঞ্জিন’ সরকার গঠন হলে উন্নয়নের গতি বাড়বে। এখন পশ্চিম বর্ধমানেও দ্রুত সেই কাজ হবে।” তিনি জানান, এলাকার জল, রাস্তা, স্ট্রিট লাইটের মতো বুনিয়াদি সমস্যাগুলি যাতে দ্রুত মেটানো যায়, তার জন্য ৯ জন বিধায়কের সঙ্গে সব দফতরের আধিকারিকদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

        ​জেলাশাসক জানান, আগামী ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত জেলায় ‘জন ভাগিদারী প্রচার অভিযান’ চালানো হবে, যেখানে সাধারণ মানুষকেও সরকারি কাজের সাথে যুক্ত করা হবে।

      বৈঠকে এডিএম, এসডিও ও বিডিও স্তরের আধিকারিকরা উপস্থিত থেকে জেলার পানীয় জল ও রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি মন্ত্রীর সামনে তুলে ধরেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *