স্বপ্না তিয়াসা ব্যানার্জ্জী (শিলিগুড়ি)

ইটা কি ধরনের লিশ্শা বুঠেক?
শরীল টায় ঢেউ লাই ক্যেনে?
ভাইবলুম লিশ্শা কইরে সব ভুইলা থাকুম?
বেশ্শি কইরে মুন্নে পইরে যাইচ্ছে
ক্যেনে তুর কত্থা?
তু ত লুত্তার মুতন জড়াইন আচ্ছিস দিক্ষি
মুর সারা শরীল খানে রে।
ছুট্টে চল্লা দুরন্ত নভ্য মাজ্ঝে ইট্টা যেনো
এক্ অসীম ধাঁনধা আছে।
তব্বুও মুই টইলতে টইলতে বাঁইচা আচি।
বুক্কে বড্ড বড যন্ত্রণা লিয়ে মুই
তুর পিরিতির পাড়ায়,
শুভ্ রজনী যে বুল্লিস মোরে,
উটা মুর তরে লয়,
রজনী টা মুর ভাস্সে তাকিয়া ট
ভিজ্জানো লগ্গে,
মুন্নে হয় তুর ঐ সরীসৃপ পারা বরফ শরীল
মুর গাইয়ে গা নাগাইয়ে বইলছে…….
আমাকে তুমি মাপ করো প্রিয়া,
আমার জীবনের ঘটে যাওয়া সব
মুহূর্ত ভুলে তোমার কাছে এসেছি আমি।
গ্রহণ করো মোরে।
আরে রে রে নতজানু ক্যেনে?
তু ত পুরুষ আছিস্।
মাইয়া লোগ কে শুশণ কুরার
তুর ই ত অধিকার আছে,
না লাগে তুর মত্তন মরদ।
কেহ কি আচ্ছো????
শুনতে পাও মুর আকুতি???
ধোঁয়া উট্ঠা গরম্ ভাত্তের ঠিকানা
পাব্বো কুত্থায় কেহ কি বুলবি মোরে???