অনামিকা মজুমদার (ধানবাদ)

মুঠোফোনে বন্দি জীবন, সম্পর্ক গুলো মেঘাচ্ছন্ন।
নতুন প্রজন্ম অবণতির পথে
ভবিষ্যত আজ অন্ধকারে আচ্ছন্ন।
অনুভুতিগুলো নীরব হয়েছে, ভালোবাসা আজ অসহায়।
অন্তর আজ ডুকরে কাঁদে,
কারো মনে কারো স্থান নেই।
বিদ্যাদেবী শিকেই উঠেছেন, গুগুলদেবীর আবির্ভাবে।
শিক্ষা আজ পণ্যসামগ্রী,
বাজারে বিকছে অর্থের জোরে।
স্মার্টফোনের দোকানে জমেছে ভিড়, পুস্তকালয় জন্যশূন্য।
গ্রন্থগারে ঝুলছে তালা, শিক্ষা আজ পণ্য।
সরকারি স্কুলে যায় না কেও,
সবাই এখন স্মার্ট হতে চায়।
স্মার্টফোনে তাই পড়াশোনা করে,
অভিধানের আর প্রয়োজন নেই।
খেলার মাঠ জন্যশূন্য, পাবাজি খেলায় মত্ত সবাই!
বেকারত্বে ভরেছে সমাজ, অবসাদে আজ ভুগছি সবাই।
