র‍্যাশনের চাল পাচারের অভিযোগে: কাঠগড়ায় শাসকদল

র‍্যাশনের চাল পাচারের অভিযোগে: কাঠগড়ায় শাসকদল

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

        রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিনই সরগরম দুর্গাপুরের গলসি বিধানসভার শিবপুর এলাকা। র‍্যাশনের চাল পাচারের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকাটি। সোমবার রাতে চালবোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা।

           বিজেপির অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল পাচার করা হচ্ছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতেই এই বেআইনি কারবার চলছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়ালে পুলিশ চালবোঝাই গাড়িটিসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

          ​বিজেপির দাবি, ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে বা অবৈধ লাভের আশায় এই চাল সরানো হচ্ছিল। এর পেছনে বড় কোনো চক্র রয়েছে। অন্যদিকে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে প্রশাসন তার ব্যবস্থা নেবে। এর সাথে দলের কোনো যোগ নেই।

         ​বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের ঠিক আগের মুহূর্তে এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিবপুর সংলগ্ন এলাকা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *