সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক নেতা

সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক নেতা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      সন্ত্রাস, প্রতারণা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শেখ ওয়াসুল। বৃহস্পতিবার গভীর রাতে রাঙামাটির বাসিন্দা এই নেতাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

         ​দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা আদায়, এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি এবং বিধানসভা ভোটের আগে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও মামলার ভিত্তিতেই শেষ পর্যন্ত সক্রিয় হয় পুলিশ।

​রাজ্যজুড়ে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের ধারাবাহিকতায় এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

         শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযোগের সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপ এখন আদালতের বিচারাধীন। এই গ্রেপ্তারের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বজায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *