সরকারি বালতি উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুরিয়া, ভাঙচুর পঞ্চায়েত দপ্তরে

সরকারি বালতি উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুরিয়া, ভাঙচুর পঞ্চায়েত দপ্তরে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      ​জামুরিয়া বিধানসভার তপসী গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি বালতি সরবরাহকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়াল। পঞ্চায়েত দপ্তরে বালতি নিয়ে আসার সময় ঠিকাদারের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ২০২৪ সালের টেন্ডার করা বালতি এতদিন কেন বিতরণ করা হয়নি তা নিয়ে জনরোষ চরমে পৌঁছায়।

      ​ঠিকাদারের দাবি, তিনি টেন্ডার অনুযায়ী বালতি সরবরাহ করে বিলও মিটিয়ে নিয়েছেন। পঞ্চায়েতের নির্দেশেই তিনি এই বালতিগুলি দপ্তরে নিয়ে আসছিলেন। অন্যদিকে, পঞ্চায়েত প্রধান বীণাপাণি বাউরী জানান, এলাকা জুড়ে বিতরণের উদ্দেশ্যেই এই বালতিগুলি আনা হচ্ছিল। তার অভিযোগ, বিজেপি সমর্থকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি কাজে বাধা দিয়েছে।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা পঞ্চায়েত দপ্তরে ঢুকে পড়ে। অভিযোগ, দপ্তরে থাকা ত্রিপল ও কম্বল বাইরে বের করে দেওয়া হয় এবং দপ্তরে তালা ঝুলিয়ে অচলাবস্থা তৈরির চেষ্টা করা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *