চৈতী চ্যাটার্জী (কলকাতা)

সেই মেয়েটি হারিয়ে গেছে
যেই মেয়েটি হাসতো ভীষণ,
চুপটি করে ঘরের কোণে
জানেই না মনখারাপের কারণ।
সেই মেয়েটিই হাসে না আর
বকম বকম তার থেমেই গেছে,
কবিতা লেখাও বন্ধ যে তাই
অজান্তেই মন মরেই গেছে।
পথ হারিয়েছে অন্ধগলির বাঁকে
সেই মেয়েটিই আজ ক্লান্ত পথচারী,
ঠকে যেতে যেতে নিঃস্ব চাতক
ভালোবাসা চেয়ে সে হয়েছে ভিখারি।
অভিনয় বোঝেনি, বোঝেনি মোহ মায়া
ধরতেই পারেনি এসব শুধু স্বার্থ,
হিসেবের ঝুলি শূন্য যে তাই
জীবনের অঙ্ক মেলাতে সেই মেয়ে ব্যর্থ।