কৌশিক ঘোষ,হাওড়া:- হাওড়ার সালকিয়ার চক্রবর্ত্তী বাড়ির দুর্গা পূজো এবছর ১৫২ তম বছরে পদার্পণ করলো। প্রতিবছরের ন্যায় এবছর ও তাদের বাসভবনে ভক্তি শ্রদ্ধা সহযোগে মায়ের আরাধনা চলছে। বাড়ির বর্তমান কর্তা তনুজ চক্রবর্ত্তী জানালেন মাঝে তাদের পূজো কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় এই পুজো চালিয়ে আসছেন। প্রতিদিন ভোগ বিতরণ, নরনারায়ণ সেবা চলে। দশমীতে যে বার ই পড়ুক না কেনো তাদের প্রতিমা বিষর্জন হবেই। দুস্থ মানুষদের বস্ত্র ও বিতরণ করা হয়। এই দুর্গা পুজো উপলক্ষ্যে পরিবারের দূরদুরান্তের সকল সদস্যরা একত্রে পুজোর চারদিন একসাথে মিলিত হন। আশেপাশের মানুষজনেরাও এই বাড়ির প্রতিমা দেখতে আসেন।
Posted inজেলার আপডেট