১৫ জুন থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জন কল্যাণ শিবির’

১৫ জুন থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জন কল্যাণ শিবির’

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল, এক্সপোজার -:

       রাজ্যজুড়ে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করে তুলতে আগামীকাল অর্থাৎ ১৫ জুন থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত বিশেষ “জন কল্যাণ শিবির”-এর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের মোট ৫৫টি জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য প্রদান, সরাসরি নতুন আবেদন গ্রহণ এবং বকেয়া সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা থাকবে।

      ​প্রশাসন সূত্রে জানা গেছে, এই শিবিরে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, ভূমি, সংখ্যালঘু বিষয়ক, মহিলা ও শিশুকল্যাণ, পঞ্চায়েত এবং নগরোন্নয়নসহ একাধিক দপ্তরের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা এক ছাতার তলায় মিলবে। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে— পিএম-কিসান, কিসান ক্রেডিট কার্ড, আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম সূর্য ঘর যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী এবং ই-শ্রম প্রভৃতি।

       ​এছাড়াও, ভূমি সংক্রান্ত রেকর্ড সংশোধন, পাট্টার আবেদন, আধার এনরোলমেন্ট ও বিভিন্ন সরকারি বৃত্তির সুবিধাও প্রদান করা হবে। সাধারণ নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্রসহ নির্ধারিত তারিখে নিকটবর্তী শিবিরে উপস্থিত থেকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *