অস্তমিত রাহুল

ডাঃ এস ইয়াসমিন রোজলিন
(উঃ 24 পরগনা)

আচমকা খবরে খবরে ভরে গেছে চতুর্দিক,
মিডিয়ায় দেখছে সবাই রাহুল যে আর নেই!
কুশীলব লেখক রাজনীতিবিদ সুপার পাওয়ার,
টালিপাড়ার বীর সন্তান ক্রীড়া প্রেমী বামপন্থী রাহুল।

চাকা ছবিতে অভিনয় দিয়ে বড় পর্দায় কেরিয়ার মেলে।
“খেলা” ছিল জনপ্রিয় সিরিয়াল,দর্শকের নজর কাড়ে।
বক্স অফিসে ঝড় তুলেছিল, “চিরদিনই তুমি যে আমার”।
শুটিং করতেই শেষ হলো তার জীবনের অধ্যায়।

রাহুল বলত দূরে কোথাও বাসভূমিতে শান্তি নাহি মেলে।
আড্ডায় বসলে জড় হত যত পুরাতন লোকগুলি।
লোডশেডিং হলে এ বারান্দা থেকে ও বারান্দায়,
কথা চলত প্রাণপ্রিয় রাহুলের জন্মস্থান বাটে।

ভালো থেকো তুমি চোখের আড়ালে যেখানে আছো যেথায়।
রাহুল থেকে যাবে আজীবন সবার মনন গহনে,
এই অসুস্থ নাগরিক সমাজকে সঠিক ঔষধ প্রয়োগে ।
সুস্থ ও নবজাগরণের এক সবুজ সমাজের হবে সৃষ্টি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *