কৌশিক মুখার্জী: সালানপুর:- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডি রোডের উপর মৌচাক নামক একটি সরকারী অনুমোদিত মদের দোকানে নিদিষ্ট সময়ের পরেও মদ বিক্রি করার অভিযোগ আর খবর রাত্রি ১১টার পরেও মদ বিক্রি চলছে কখনো মধ্য রাত্রি পর্জন্ত বিক্রি হয় বলে অভিযোগ যদিও স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইনি।কারণ এই মদের দোকানের মালিক নাকি এলাকার প্রভাবশালীদের সাথে ওঠা বসা।আর এই খবর পেয়ে যখন সাংবাদিকরা মধ্যরাত্রে পৌঁছায় ওই মদ দোকানে তখন মালিক নিজে বেরিয়ে সাংবাদিকদের গালাগালি করে।হুমকি দিতে থাকে সাংবাদিক দের।যদিও এই নিয়ে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা অপরাজিতা কর্মকার বলেন দোকান সময় মতো হওয়া উচিত।অভিযোগটি এসেছে আমরা উচ্চনেতৃত্বকে জানাবো প্রশাসন কেউ অনুরোধ করবো দেখার জন্য যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়।সাংবাদিক দের সাথে এরকম ঘটনা উচিত নয়।রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল বলেন এটা অন্যায় করেছে আমরাও শুনেছি।আগেও শুনেছি প্রায় ঝামেলা চিৎকার চেচামেচি হয়।সাংবাদিক তো সাংবাদিকের কাজ করবে নিশ্চই অন্যায় করছো তাই বাধা দিয়েছে।আমরা বলবো সুস্থ পরিবেশ ফিরে আসুক। যদিও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং বলেন যদি যে ঘটনা হয়েছে তা অন্যায় হয়েছে,আমি জানিনা যার সাথে ঘটনা হয়েছে সে অভিযোগ করুক প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে।যদি অবৈধ ভাবে মধ্যরাত পর্যন্ত মদ বিক্রি করছে তো প্রশাসন ঐটা দেখবে।প্রশাসনকে অনুরোধ করবো খতিয়ে দেখার জন্য।যদিও বিজেপির রাজ্য যুব নেতা অমিত গরাই বলেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য এমন হওয়া উচিত নয়।সাংবাদিক দের এই ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি।
Posted inআসানসোল