প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ২৮ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ১২ জুন ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৪:৫৫:০১ এবং সূর্য অস্ত: বিকাল ০৬:১৮:৫৩।
চন্দ্র উদয়: শেষ রাত্রি ০২:৩৭:০০ এবং চন্দ্র অস্ত: বিকাল ০৪:৩৪:০১।
কৃষ্ণ পক্ষ
তিথি: দ্বাদশী (ভদ্রা) বিকাল ঘ ০৪:১৬:০২ দং ২৮/২৪/৫০ পর্যন্ত।
দ্বাদশীর পারনা: সকাল: ০৪:৫৪-সকাল: ০৯:২২ পর্যন্ত।
নক্ষত্র: ভরণী
কালরাত্রি: ০৮:৫৭:৪৬ থেকে ১০:১৭:০৯ পর্যন্ত।
জন্মের সময়ে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ন, নর গন, অষ্টোত্তরী শুক্রর দশা এবং বিংশোত্তরী শুক্রর দশা।
শুভ দিন: নব বস্ত্র পরিধান, হলপ্রবাহ ও বীজ বপন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ, ধান্যচ্ছেদন।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

