আসানসোলের মহিলা উদ্যোগে জল ট্যাংকের উদ্বোধন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল মহিলা উদ্যোগে শনিবার একটি জল ট্যাংকের উদ্বোধন হলো আসানসোল চন্দ্রচুড় মন্দির চত্বরে। এই জলাধারের উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। 

রামকৃষ্ণ মিশনের মহারাজ ছাড়াও সমাজসেবী সুদেষ্ণা ঘটক,সুদীপ্তা তলাপাত্র, মৈত্রেয়ী ভট্টাচার্য গাঙ্গুলী, সুবর্ণা রায়, প্রতিমা লায়েক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সুদেষ্ণা ঘটক বলেন, আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে চন্দ্রচুর মন্দির চত্বরে একটি জলাশয়ের উদ্বোধন করা হয়েছে। এই মন্দিরে হাজার হাজার ভক্তরা আসেন এবং তাদের সুবিধার জন্য এই জলের ট্যাংক তৈরি করা হয়েছে । পাশাপাশি তিনি আরো বলেন যে আসানসোল মহিলা উদ্যোগ নিরন্তর এই ধরনের সামাজিক কাজ করে থাকে। বস্ত্র দান, কম্বল দান ইত্যাদির মতো কর্মসূচি ছাড়াও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *