​আসানসোল পুরনিগম: নাগরিক যন্ত্রণায় উত্তাল বোর্ড বৈঠক

​আসানসোল পুরনিগম: নাগরিক যন্ত্রণায় উত্তাল বোর্ড বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয় আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠক। কুলটি ও জামুড়িয়া সহ বিভিন্ন ওয়ার্ডের পানীয় জল সংকট নিয়ে শাসক ও বিরোধী – উভয় পক্ষের কাউন্সিলররা ক্ষোভ উগরে দেন। পানীয় জল ও স্যানিটেশন বিভাগের ইঞ্জিনিয়ারদের কাজে গাফিলতির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানান ক্ষুব্ধ কাউন্সিলররা। গত ২৩ শে এপ্রিল নির্বাচনের সময় থেকেই জলকষ্ট চরমে পৌঁছানোয় পুর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

​       মেয়র বিধান উপাধ্যায়ের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র ও পুর চেয়ারম্যানের সামনেই চলে তুমুল বাগবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে আগামী ৮ থেকে ১০ মে-র মধ্যে পুনরায় বৈঠক ডাকা হয়েছে। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ গুরুদাস ‘রকেট’ চট্টোপাধ্যায় আশ্বাস দেন, প্রযুক্তিগত ত্রুটি ও অবহেলার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *