উচ্চমাধ্যমিকে নবম অভিমুন্য: চিকিৎসক হওয়ার স্বপ্নে বুঁদ 

উচ্চমাধ্যমিকে নবম অভিমুন্য: চিকিৎসক হওয়ার স্বপ্নে বুঁদ 

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

​         উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান অধিকার করে শিল্পাঞ্চল দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল ভিড়িঙ্গি টি.এন. ইন্সটিটিউশনের ছাত্র অভিমুন্য সিং। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। দুর্গাপুরের হর্ষবর্ধন অ্যাভিনিউয়ের বাসিন্দা অভিমুন্যর এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবার ও স্কুলে।

​অভিমুন্যর সাফল্যের নেপথ্যে রয়েছে তার দীর্ঘ পরিশ্রম ও শৃঙ্খলা। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত সে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র ছিল। ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত মা মিতালী সিং একে রামকৃষ্ণদেব ও মা সারদার আশীর্বাদ হিসেবেই দেখছেন।

         ​ভবিষ্যৎ লক্ষ্য স্থির করে ফেলেছে এই কৃতি ছাত্র। সে একজন দক্ষ চিকিৎসক হয়ে সমাজের সেবা করতে চায়। অভিমুন্য জানায়, “মেধা তালিকায় থাকব ভাবিনি, তবে ফল ভালো হওয়ায় আনন্দিত।” বর্তমানে সে বাতিল হওয়া ‘নিট’ (NEET) পরীক্ষার প্রস্তুতির জন্য কোমর বেঁধে নামছে। সমাজের প্রয়োজনে নিজেকে একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে তোলাই এখন অভিমুন্যর একমাত্র ধ্যানজ্ঞান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *