ছবি বদল ঘিরে তুলকালাম: জেলাশাসকের দ্বারস্থ মেয়র

ছবি বদল ঘিরে তুলকালাম: জেলাশাসকের দ্বারস্থ মেয়র

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

​        রাজ্যে পালাবদলের আবহে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নামিয়ে বর্তমান শাসকদলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। গত ১৯ মে বিজেপির যুব মোর্চার কর্মীরা কর্পোরেশনে ঢুকে মেয়রের চেম্বার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগান। সেই সময় মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সামনেই চলে স্লোগান এবং হেনস্থা।

     ​এই ঘটনার প্রতিবাদে ২০ মে মেয়র বিধান উপাধ্যায় ও কাউন্সিলরদের একটি প্রতিনিধি দল পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলমের সঙ্গে দেখা করেন। কর্পোরেশনের ভিতরে অশালীন আচরণ ও পদাধিকারীদের অপমান করার অভিযোগ তুলে মেয়র সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করেছেন।

        জেলাশাসক ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ ছড়িয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *