জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে কোয়েলের রোড শো 

জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে কোয়েলের রোড শো 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       শনিবার জামুড়িয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নিলেন ‘টলিউড কুইন’ তথা সাংসদ কোয়েল মল্লিক। এদিন অভিনেত্রীকে ঘিরে দলীয়  কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

         হুডখোলা গাড়িতে প্রার্থীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন কোয়েল। রাস্তার দুই ধারে ভিড় জমানো অসংখ্য মানুষ হাত নেড়ে প্রিয় অভিনেত্রীকে স্বাগত জানান। প্রচারের ফাঁকে কোয়েল জানান, “এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হরেরাম সিং-এর জয় নিশ্চিত করা প্রয়োজন।” জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী প্রার্থী হরেরাম সিং বলেন, “জামুড়িয়ার মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন, আজকের ভিড়ই তার প্রমাণ।” এই জমকালো প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই ধরনের প্রচার যে ভোটারদের উপর প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *