ডুবুরডিহি চেকপোস্টে ফের ‘তোলাবাজি’র অভিযোগ: কাঠগড়ায় প্রশাসন

ডুবুরডিহি চেকপোস্টে ফের ‘তোলাবাজি’র অভিযোগ: কাঠগড়ায় প্রশাসন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টকে ঘিরে ফের মাথাচাড়া দিল অবৈধ অর্থ আদায়ের অভিযোগ। ট্রাক চালকদের একাংশের দাবি, কাগজপত্র পরীক্ষার নামে গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকার করলে দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখারও অভিযোগ উঠেছে। বিশেষ করে কয়লা ও লোহা বোঝাই ট্রাকগুলিই এই ‘তোলাবাজি’র প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

​অতীতেও ডুবুরডিহি চেকপোস্ট গরু ও কয়লা পাচার এবং সিন্ডিকেট রাজের অভিযোগে সংবাদ শিরোনামে এসেছিল। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও এখানে তল্লাশি চালিয়েছিল। বিরোধীদের দাবি, সরকার পরিবর্তন হলেও এই ‘সংবেদনশীল করিডরে’ অবৈধ কারবারের ছবিটা বদলায়নি।

       যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে, নিয়ম মেনেই যানবাহন পরীক্ষা করা হচ্ছে। তবে রাতের অন্ধকারে এই বেআইনি আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ চালক ও ব্যবসায়ীরা। একের পর এক অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রে ডুবুরডিহি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *