সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:
দক্ষিণবঙ্গ জুড়ে চলা অসহনীয় গরম ও তাপপ্রবাহের জেরে রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি করল শিক্ষা দপ্তর। পূর্ব ঘোষণা অনুযায়ী, ১১ মে থেকে শুরু হওয়া ছুটি ১৮ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৩ মে শিক্ষা কমিশনার এক নির্দেশিকা (Memo No. 552- Sc/ Apt/ OM- 01A-2026) জারি করে ছুটির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। পাহাড়ি এলাকা বাদে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোযিত বিদ্যালয় আগামী ১ জুন পুনরায় খোলা হবে। ক্রমবর্ধমান গরমে সন্তানদের স্বাস্থ্য নিয়ে গভীর চিন্তায় ছিলেন অভিভাবকরা। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে দুশ্চিন্তা মুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। শিক্ষা দপ্তরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলিও।

