তেলেঙ্গেনায় অনুষ্ঠিত  প্রথম ওপেন ইন্টারন্যাশানাল মার্শাল আর্ট চ্যাম্পিয়ানশীপ ২০২৫ প্রতিযোগিতায়  কোলকাতার সাফল্য


কৌশিক ঘোষ,কোলকাতা:- সম্প্রতি তেলেঙ্গেনার রাঙ্গারেড্ডি জেলার  শাদনগরের কণভেনশান হলে  অনুষ্ঠিত  হলো প্রথম মার্শাল আর্টস ওপেন ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কোলকাতার ছেলেমেয়েরাও বিশেষ সাফল্য অর্জন করলো। সেনসাই বাবুসোনা মন্ডলের নেতেত্ব শুভ গায়েন,মেঘনা হাওলাদার, সায়ন্তনি দে কাতা ও কুমিতে বিভাগে স্বর্ণ পদক বিজয়ী হয়ে কোলকাতার নাম উজ্বল করলো। এই প্রতিযোগিতায় মুখ্য অয়োজক কিহন সতোকান ক্যারাটে একাডেমি।প্রতিযোগিতার মুখ্য উদ্যোক্তা কেওসি মহম্মদ খাজা পাশা ও সেনসাই বি.বালাকৃষ্ণা।ভারতের বিভিন্ন রাজ্য থেকে কয়েকশত প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কোলকাতার টিমের  কর্মকর্তা সেনসাই বাবুসোনা মন্ডল জানালেন তাদের ছেলেমেয়েরা দক্ষিণের রাজ্যে গিয়ে ক্যারাটেতে স্বর্ণপদক জেতায় তারা খুবই গর্বিত ও আনন্দিত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *