দূরীকরণ

মিষ্টি মণ্ডল (কান্দী, মুর্শিদাবাদ)

দূরে যারা যেতে চায়,
তাদের ধরে রাখার চেষ্টা বৃথাই।

সত্য যদি কঠোর হয়,
মেনে নেওয়া বড় দায়।

মনে যদি দাও স্থায়ী স্থান,
নিয়মমাফিক করো ক্লেশ যাপন।

অপেক্ষা হোক্ কিঞ্চিত সময়,
প্রতীক্ষা তবে যুগের নয়।

কষ্ট দেয় নষ্ট যারা,
চিরকালের সৃষ্টিছাড়া।

হও যদি ঋণাত্মক,
সুখী হবে,ভুলবে শোক।

জীবন হল ছোটগল্প,
লিখছি আমরা অল্পস্বল্প।

পরিবর্তন যা হওয়ার নয়,
প্রত্যাশা তার মিছে হয়।

ভালো থাকতে সকলে চায়,
ভালো রাখে কতিপয়!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *