​দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বৈশাখী আড্ডা ও কবি প্রণাম

​দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বৈশাখী আড্ডা ও কবি প্রণাম

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

​        হলদিয়ার দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো ‘বৈশাখী আড্ডা ও কবি প্রণাম’ অনুষ্ঠান। বাঙালির চিরকালীন প্রাণের উৎসব নববর্ষ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী স্মরণে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল সংস্কৃতির সাথে প্রকৃতির মেলবন্ধন।

         ​এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও গুণীজনরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন – ​সারদামণি বাজিতপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি, ​মনোহরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক পরেশ দাস, ​পরানচক হাইস্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ, ​বিশিষ্ট শিক্ষক, কবি ও প্রাবন্ধিক শিশির কুমার বাগ, ​বিশিষ্ট কবি ও সাহিত্যিক চিন্ময়ী দাস এবং সুচিস্মিতা মিশ্র সহ আরও অনেকেই।

     রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে  ট্রাস্টের সদস্যরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে কবিগুরুর জীবনদর্শন চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। আমন্ত্রিত প্রবীণ অতিথিরা তাদের বক্তব্যে রবীন্দ্রনাথের সুদীর্ঘ কর্মজীবন ও দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী ঋতসিকা প্রামানিক। সাংস্কৃতিক নান্দনিকতা ও মননশীল আলোচনার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

         ট্রাস্টের সম্পাদক অরিন্দম দাস জানান, কেবল সাংস্কৃতিক চর্চা নয়, পরিবেশ সচেতনতার বার্তাকে ছড়িয়ে দিতে এদিন এক অনন্য উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত ৫০ জনের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং সাহিত্য প্রীতির এই মেলবন্ধন উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *