নিরুদ্দেশ

ববি সরকার (কলকাতা)

আমি এতো হারাই কেন নিজেকে?
যতবার ভাবি এবার আর নয়,
অনেক তো হয়েছে সময়ের অবক্ষয়,
হোক এবার নতুন আমি উদয়।
ঠিক তখনই পড়ন্ত রোদ লাগে গালে,
কে যেন থেকে গেলো আড়ালে আবডালে ,
কী যেন হবার কথা কিছু কী গোপন ব্যথা,
পেতে গিয়েও পাওয়া হলো না।
নাকি অনেকখানি পেয়েছি বলেই
ইচ্ছে নদীর গতিপথ গেলো ঘুরে।
নাহ্ কিছুই আর ধরে রাখা গেলো না।
কখন যে নিজেকে ধরতে গিয়ে দলছুট হলাম!
নিজের মধ্যে আবার হারালাম।
জানো তো তোমাকে হারাতে চেয়েই
সবথেকে বেশি হারাই নিজেকে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *