সোমা দেবনাথ দাস (হাওড়া)

ভেবে দেখেছো কি কখনো?
স্টেশনের সেই পুরনো বেঞ্চটা-
এখনো নীরব চেয়ে থাকে
অজানা কোন পথিকের জন্য।
কখনো কি শুধিয়েছো তাকে-
বুকে তার কত ব্যথা জমে আছে?
দিন পাল্টেছে, পাল্টেছে মাস- বছর
নতুন সাজে সেজেছে স্টেশন চত্বর
শুধু সে ভাঙ্গা বেঞ্চটা আজও
পড়ে আছি ঠিক আগের মতন।
কত দম্পতি ,কত চঞ্চল প্রেমিক যুগল-
যাদের খুনসুটি আর হাসির দোলা
তার নির্জীব বুকে এনেছিল প্রাণের ছোঁয়া
এ কথা কি কভু যায় ভোলা?
স্কুলের সেই ছোট ছোট শিশু গুলো
খেলার ছলে বেঞ্চ টাকে করেছিল কতই না আদর
আজ কোথায় হারালো?
পড়ে রইলো শুধু একাকিত্বের চাদর।
এখনো মনে পড়ে- শেষ ট্রেনের শেষে
ঝাল মুড়িওয়ালা কিংবা ক্লান্ত বাদামওয়াল-
ঝুড়িটা নামিয়ে ওই বেঞ্চের বুকে
দিনের হিসাব মেলা তো পরম সুখে।
আসছে ভগ্ন, জীর্ণ আর রুগ্ন
হারিয়েছে তার সবটুকু শক্তি
তবু ভালোবাসার পরশ দিয়ে যায়
ক্লান্ত কোন পথিক বা যাত্রী।