কৌশিক মুখার্জী: আসানসোল:-
পুরানো শত্রুতার জেরে ছুরি দিয়ে হামলা করার অভিযোগে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার অন্তর্গত ৮৩ নম্বর ওয়ার্ডের আজাদ নগরের ১০ নম্বর রোডে। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আফতাবের বাড়িতে আশেপাশের লোকজন ৫ জনকে ছুরি দিয়ে হামলা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।জানা যায় হামলায় আফতাবের ৩ ছেলে ও ২ মেয়ে আহত হয়েছে।আহতের মা জানান,সবাই ইফতার করতে বাড়িতে ছিলেন সেই সময় হামলাকারী বাইরে থেকে এসে তাদের উপর হামলা চালায়।খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ।ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।হামলাকারীদের মধ্যে এক জন পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে যায়। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।