প্রসবিনী করো মাকে

রুমকি দত্ত (কোলাঘাট)

জল যেখানে জীবন নামে, আদ‍্যোপান্ত রয়
সেই গ্রহটা এই পৃথিবী, বাসযোগ্য হয়,
কলস কাঁখে চলত সুখে,গ্রাম্য কোনো মেয়ে
জল আনতে মাটির পথে, মিষ্টি গান গেয়ে।

সুখের দিন অস্তগত, এখন কালো ছায়া
পানীয় জল মুখ লুকিয়ে, মায়াবিনী কায়া!
স্বার্থপর মনুষ্যজাত, চতুর বুদ্ধিমান
অকাতরে নষ্ট করে, প্রকৃতি মায়ের দান।

বর্ষাকালেও হয় না বৃষ্টি,শূন্য চাষবাস
আশা নিয়ে সকল মানুষ,হচ্ছে যে হতাশ।
জলের অভাবে ফসলও,উৎকর্ষহীন
উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সকল লোকের দীন!

ইচ্ছাকৃত অপচয়েই, জলের ভান্ড শেষ
বুঝলি না রে ভাগ্যে তোদের, দুর্গতি অশেষ!
দিনে দিনে আকুল হিয়ায়, ঝংকৃত উল্লোল
দিকে দিকে নরনারীর,অতি সচেতন বোল।

নিদর্শনের দৃষ্টান্তে, কেবলই দীর্ঘশ্বাস
জল যেখানে অমূল্য ধন, বাঁচার আশ্বাস!
দিন যত যায় দুষ্প্রাপ্য,সলিলের আহ্বান
এ যেন কোলাহলময়,মৃত্যু মিছিল গান!

অর্ধশতাব্দী পেরিয়ে দিনে, এক গ্লাস জল
শিশু যখন বৃদ্ধিহীন,ভয়াবহ ফলাফল,
তবু তখনো সাগর জলে, রবে ঊর্মিমালা
খরা অথবা বন্যাই হবে,ভবিষ্যতের জ্বালা।

সচকিত হয়ে হাতে হাত, রাখো বিশ্ববাসী
“জল ধরো জল ভরো” সংরক্ষণের প্রয়াসী।
দুর্নিবার বৃক্ষরোপণে, ছায়াশীতল ঘ্রাণ
আমন্ত্রণে কাঙ্ক্ষিত বারি, খুশি সকল প্রাণ।

আপন ভেবে ভবিষ্যতে আগলে রেখো তাকে
জল বাঁচিয়ে প্রসবিনী করো প্রকৃতি মাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *