বৃক্ষ

স্বাতী ব্যানার্জী (কলকাতা)

দিনের আলো নিভলে
আঁধার জমে পাতায়
বৃক্ষ তখনও বুক পেতে
সবুজ খোয়ানোর হতাশা
তার মধ্যে বয়ে নেয়।।

প্রবল ঝড় ঝাপটাতেও
কোটরে বসা পাখিকে
নিজেকে হালকা করতে
ঝেড়ে না ফেলে দিয়ে
প্রাণপণে সে আগলায়।

দেহ বিস্তার করেও সে
নীল আকাশের নিচে
মাটিতে শিকড় গেঁথে
আকাশকে আমন্ত্রণ
জানায় বিনয় মুদ্রায়।।

শাখা মেলে দিয়েও
কারো পথের মাঝে
দাঁড়ায় না সে এসে।
দম্ভ অহমের বেশে।।

কিন্তু,
সব মানুষ বৃক্ষর নিচে
গেলেই বোধিসত্ত্ব হয়না।
বাড়ি,আসবাব গড়ার
স্বপ্নতে বিভোর অনেক
মানুষেই তাই আজও
গাছ কাটে নির্দ্বিধায়।
তারা জানেনা সমীহ ;
কিংবা কৃতজ্ঞতার ভাষা।।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )