বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া

তন্ময় মাহারা: মালদা:- মহানন্দা নদীর জল বাড়ায় নদীর তীরবর্তী এলাকা গুলিতে জল ঢুকে পড়েছে প্লাবিত হয়েছে এলাকাগুলি। ইংরেজবাজার পৌরসভার ১২ & ১৩ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বন্যা পরিস্থিতিই পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুঙ্খে, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী সহ অন্যান্যরা। মিশনঘাট থেকে স্পিড বোটে চেপে বন্যা পরিস্থিতি পরিদর্শন পরিদর্শন করেন।

জলবন্দি পরিবারগুলিকে ‘দ্রুত বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে চলে যাওয়ার নির্দেশ দেন।  দুর্গতদের  হাতে ট্রিপল, শুকনো খাবার তুলে দেওয়া হয়। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বর্তমানে মহানন্দা নদীর জলস্তর অত্যধিক বেড়েছে। বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে।নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী পৌর নাগরিকদেরকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। বন্যা দুর্গতদের প্রশাসনিক দিক সব সাহায্যের আশ্বাস দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *