তন্ময় মাহারা: মালদা:-
প্রাচীন পরম্পরা অনুযায়ী অমাবস্যার আগের দিন পূজিতা হয়ে আসছেন মালদা শহরের গঙ্গাবাগ এলাকার দশমাথা এবং দশ পায়ের মহাকালী। সেই মতো আজ অর্থাৎ বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে মহাকালীর পুজো। তার আগে মালদা শহরের ফুলবাড়ি থেকে বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হলো প্রতিমা। এই প্রতিমার বিশেষ তথ্য হলো এই মহাকালীর দশটি মাথা এবং দশটি পা।