বাবাসাহেবের মূর্তির শিলান্যাস: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল নিয়ামতপুর

বাবাসাহেবের মূর্তির শিলান্যাস: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল নিয়ামতপুর

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

        কুলটির নিয়ামতপুরের ইস্কো বাইপাস রোডের ডহরম মোড়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রনায়ক বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের একটি বিশাল মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক ডঃ অজয় কুমার পোদ্দার। প্রথাগত বিধি মেনে নারকেল ফাটিয়ে ও প্রতীকী ভূমিপূজনের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মাধ্যমে বাবাসাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

        ​শিলান্যাস চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় উপস্থিত জনসমুদ্র একে ‘দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ’ ও এই পবিত্র কাজের শুভ লক্ষণ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে তপশিলি জাতি ও উপজাতি সমাজের প্রতিনিধিরা বিধায়ককে বিপুল সংবর্ধনা জানান। বাবাসাহেবের সম্মানে এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

    এদিনের অনুষ্ঠানে সেল ইস্কো-র উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সম্পাদক সত্যজিৎ দাস সহ বহু বিশিষ্ট নেতৃবৃন্দ। বক্তারা জানান, বাবাসাহেবের এই মূর্তি আগামী প্রজন্মের কাছে সমতা ও একতার চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। কুলটির ইতিহাসে এই দিনটি এক সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *