বাস স্ট্যান্ডে ‘ডেভেলপমেন্ট ফি’ নিয়ে দুর্নীতির অভিযোগ

বাস স্ট্যান্ডে ‘ডেভেলপমেন্ট ফি’ নিয়ে দুর্নীতির অভিযোগ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

​         বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই আসানসোল সিটি বাস স্ট্যান্ডের “ডেভেলপমেন্ট ফি” আদায়কে কেন্দ্র করে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এল। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর নেতা রাজু আলুওয়ালিয়া এই অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়িয়েছেন।

        ​তার দাবি, আসানসোল পুরনিগমের নাম করে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিদিন প্রায় ৬০০টি বাস থেকে ১০-২০ টাকা হারে উন্নয়ন ফি আদায় করা হলেও, সেই অর্থের বড় অংশ পুরনিগমের তহবিলে জমা পড়ছে না। ২০১৪ সালের একটি পুরনো চিঠির সূত্র ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে আদায় হওয়া লক্ষ লক্ষ টাকার কোনো স্বচ্ছ হিসাব নেই। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ছাড়াই পছন্দের লোকেদের মাধ্যমে এই টাকা তোলা হত বলে তার অভিযোগ।

       ​এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরটিআই (RTI) দাখিল করে রাজু আলুওয়ালিয়া আদায়ের নিয়ম ও বকেয়া টাকার হিসাব চেয়েছেন। একইসাথে যাত্রী পরিষেবার বেহাল দশা তুলে ধরে তিনি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

       অন্যদিকে, বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, কোনো প্রকার ‘কাটমানি’ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে, বাস স্ট্যান্ডের এই অর্থিক অনিয়ম এখন আসানসোলের রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *