বিষাক্ত পার্থেনিয়াম গাছে ভরে রয়েছে পিঠাকেয়ারি গ্রামীন হাসপাতাল,হুশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকে অন্তর্গত পিঠাকেয়ারি গ্রামীন হাসপাতাল এখন নিজেই একটি অস্বাস্থ্যকর পরিবেশের স্তুপে পরিণত হয়েছে।পুরো হাসপাতাল চত্বর জঙ্গল ও বিপজ্জনক পার্থেনিয়াম গাছে ভরে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের নেই হুশ।কেনো পার্থেনিয়াম একটি বিপজ্জনক আগাছা? সাধারণভাবে পার্থেনিয়াম একটি বিষাক্ত, প্রাণঘাতী, সমস্যাযুক্ত, অ্যালার্জেনিক এবং আক্রমণাত্মক আগাছা। যা মানুষ এবং গবাদি পশুর জন্য মারাত্মক।ভারত এবং অস্ট্রেলিয়ায়,এই আগাছা টিকে ডার্মাটাইটিস, হাঁপানি, নাসো-কিউটেনিয়াস এবং নাসো-ব্রঙ্কিয়াল ধরণের রোগের সবচেয়ে বড় উৎস হিসাবে বিবেচনা করা হয়। পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতাল হলো সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের একমাত্র সরকারি হাসপাতাল।প্রতিদিন শত শত রোগী ও তাদের পরিবার এই হাসপাতালে পৌঁছায়।কিন্তু হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির যথাযথ ব্যবস্থা নেই।হাসপাতালে প্রধান গেটে ঢোকার মুখেই নেই কোন পর্যাপ্ত আলোর ব্যাবস্থা। তাছাড়া হাসপাতাল ঢুকতেই রয়েছে সম্পূর্ণ পার্থেনিয়াম গাছের জঙ্গল ও আগাছা পরিপূর্ণ।চিকিৎসার বিষয়ে প্রায় দিনেই অবহেলার অভিযোগ উঠে আসে।কিন্তু হাসপাতালে সেরকম ভাবে চিকিৎসা উন্নতি এখনো পর্যন্ত হয়নি।মাঝে মধ্যে দুই একটি গাছ লাগালে অযত্নের অভাবে সেগুলিও মারা যায়।শুধু অবশিষ্ট থাকে আগাছা জঙ্গল।এবিষয়ে সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায় জানান তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন রাখা যায়।তবে এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল জানান হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হাসপাতালের বি.এম.ও.এইচ এর তাই এই বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না।তবে তিনি এটুকু জানান ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই দরকার।ব্লকের একমাত্র হাসপাতাল যেখানে দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসার জন্যই হাসপাতালে আসে তাই চিকিৎসা করাতে এসে যদি নিজেকে রোগের শিকার হতে হয় তাহলে খুবই চিন্তার বিষয়।তবে যদি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পড়ে পরিস্কার পরিচ্ছন্ন করার সেখানে এতো অবহেলা কেনো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *