ভারতের ক্রমবিকাশমান পরিমাপবিজ্ঞান ব্যবস্থা

ভারতের ক্রমবিকাশমান পরিমাপবিজ্ঞান ব্যবস্থা

বাণিজ্য, স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ

প্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার


Explainer ID : 158657

নয়াদিল্লি, ২০ মে, ২০২৬ :

পরিমাপ বিজ্ঞানের মাধ্যমে বাণিজ্যে বিশ্বাস তৈরি

পরিমাপ আধুনিক অর্থনীতি, শিল্প উৎপাদন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং উপভোক্তা সুরক্ষার ভিত্তি। মানসম্মত পরিমাপ বাণিজ্য, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো, টেলিযোগাযোগ, শক্তি বণ্টন ও ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রে স্বচ্ছতা ও জনবিশ্বাস নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে মেট্রোলজি অর্থাৎ পরিমাপের বিজ্ঞান এবং লিগ্যাল মেট্রোলজি অর্থাৎ আইনি পরিমাপের নিয়ন্ত্রণ ব্যবস্থা বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করে। এটি দৈর্ঘ্য, ওজন, আয়তন, সময়, তাপমাত্রা ও অন্যান্য ভৌত পরিমাপের অভিন্ন মান নির্ধারণ করে।

দৈনন্দিন জীবনে মেট্রোলজি : নির্ভুলতা, বিশ্বাস ও ন্যায্যতা নিশ্চিতকরণ

মেট্রোলজি বা পরিমাপবিজ্ঞান দৈনন্দিন জীবনে নির্ভুলতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেট্রোল পাম্প, মুদি দোকান, গয়নার দোকান, হাসপাতাল, বিদ্যুৎ মিটার, জল সরবরাহ ব্যবস্থা এবং প্যাকেটজাত পণ্যে ব্যবহৃত পরিমাপ যন্ত্রগুলি এর আওতায় আসে। এটি উপভোক্তাদের সঠিক পরিমাণ ও মূল্য নিশ্চিত করে এবং অনিয়ম প্রতিরোধ করে।

প্রাচীন ভারতের পরিমাপ ঐতিহ্য ও বাণিজ্য ব্যবস্থা

প্রাচীন ভারতে সুসংগঠিত ওজন ও পরিমাপ ব্যবস্থা ছিল, যা বাণিজ্য, কর, কৃষি ও দৈনন্দিন অর্থনৈতিক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

প্রচলিত কিছু একক ছিল :

  • রতি – সোনা ও মূল্যবান পাথর ওজনের জন্য ব্যবহৃত ক্ষুদ্র একক।
  • মাশা – নির্দিষ্ট সংখ্যক রতির উপর ভিত্তি করে তৈরি একক।
  • তোলা – মূল্যবান ধাতু ও বাণিজ্যে বহুল ব্যবহৃত একক।
  • সের – বাজারে প্রচলিত বৃহৎ একক।
  • মণ ও ক্যান্ডি – বৃহৎ পরিসরের বাণিজ্য ও কৃষিকাজে ব্যবহৃত একক।

ভারতের আইনি পরিমাপবিজ্ঞান কাঠামোর বিকাশ

১৯৪৭ সালে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের আধুনিক পরিমাপবিজ্ঞান ব্যবস্থার সূচনা হয়। ১৯৫৬ সালে স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেশার্স আইন চালু হয় এবং পরবর্তী আইনগত সংস্কারের মাধ্যমে কাঠামো আরও শক্তিশালী হয়।

ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি – ১৯৪৭

ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (NPL) ভারতের জাতীয় পরিমাপ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। পাশাপাশি, আঞ্চলিক আদর্শ মানদন্ড বিষয়ক পরীক্ষাগার গড়ে তোলা হয়, যা পরীক্ষাগার ও বাণিজ্যে ব্যবহৃত পরিমাপ মান যাচাই করে।

স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেশার্স আইন, ১৯৫৬ ও ১৯৭৬

এই আইন দেশে একক ও বৈজ্ঞানিক পরিমাপ ব্যবস্থা চালু করে। ১৯৭৬ সালের সংশোধনের মাধ্যমে পরিমাপ যন্ত্রের মান নির্ধারণ, আন্তঃরাজ্য বাণিজ্য নিয়ন্ত্রণ এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠনের ব্যবস্থা করা হয়।

লিগ্যাল মেট্রোলজি আইন, বা আইনি পরিমাপবিজ্ঞান সংক্রান্ত আইন, ২০০৯

এই আইনের উদ্দেশ্য বাণিজ্যে ব্যবহৃত ওজন ও পরিমাপের মান নির্ধারণ, সঠিকতা, স্বচ্ছতা এবং ভোক্তা সুরক্ষা নিশ্চিত করা। ২০১১-র ১ এপ্রিল থেকে এটি কার্যকর হয়।

জন বিশ্বাস আইন, ২০২৩ ও ২০২৬

জন বিশ্বাস আইন ২০২৩-এর মাধ্যমে কিছু ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে আর্থিক জরিমানার ব্যবস্থা করা হয়, যাতে ব্যবসা সহজ হয়। ২০২৬ সালের সংশোধনের মাধ্যমে বিশেষত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রথমবারের ত্রুটির জন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

মেট্রোলজি ও লিগ্যাল মেট্রোলজিতে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ

ই-ম্যাপ পোর্টাল

ই-ম্যাপ পোর্টাল ব্যবসা সহজীকরণ ও ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য চালু হয়েছে। এটি নিবন্ধন ও বিভিন্ন পরিষেবাকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলেছে।

ওয়ান নেশন, ওয়ান টাইম উদ্যোগ

এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে অত্যন্ত নির্ভুল ভারতীয় মান সময় (IST) ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

ওআইএমএল শংসাপত্র স্বীকৃতির মাধ্যমে সার্বিক বাণিজ্য শক্তিশালীকরণ

ভারত ২০২৩ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওআইএমএল অনুমোদনপত্র প্রদানকারী বিশ্বের ১৩-তম দেশ হিসাবে গন্য হয়। এর ফলে, ভারতীয় নির্মাতারা অতিরিক্ত পরীক্ষা ছাড়াই আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করতে পারবেন।

সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রায় পরিমাপবিজ্ঞানের ভূমিকা

মেট্রোলজি নির্ভুল পরিমাপের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য, পরিচ্ছন্ন শক্তি ও শিল্পোন্নয়নে সহায়তা করে এবং সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বচ্ছ ও ভোক্তাকেন্দ্রিক পরিমাপ পরিবেশ ব্যবস্থা গঠন

প্রযুক্তিগত উন্নয়ন, পরিবর্তিত বাণিজ্য ব্যবস্থা ও নতুন উপভোক্তা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভারতের লিগ্যাল মেট্রোলজি বা আইনি পরিমাপবিজ্ঞান কাঠামো আরও আধুনিক, দক্ষ ও উপভোক্তাবান্ধব হয়ে উঠছে।

তথ্যসূত্র

SSS/AS…..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *