মে দিবসের মঞ্চ থেকে অধিকার রক্ষার ডাক: আসানসোলে সরব বাম নেতৃত্ব

মে দিবসের মঞ্চ থেকে অধিকার রক্ষার ডাক: আসানসোলে সরব বাম নেতৃত্ব

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজর -:

            আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার হরণ ও শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সুর ধরা পড়ল বাম শিবিরের গলায়। শুক্রবার মে দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বামফ্রন্টের দলীয় কার্যালয়ে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো প্রথাগতভাবে দিনটি পালিত হলেও, এবারের আলোচনার মূল কেন্দ্রে ছিল শ্রমিকদের ক্রমবর্ধমান সংকট।

          ​সিপিএমের শ্রমিক সংগঠনের (CITU) প্রবীণ নেতা পার্থ মুখার্জ্জী এদিন বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে শ্রমিকদের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন। তার প্রধান অভিযোগগুলো হলো- বড় বড় সরকারি কারখানাগুলোতে স্থায়ী পদের বদলে অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের সংখ্যা বাড়ানো হচ্ছে, যারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান তলানিতে ঠেকেছে।

​বক্তারা আশঙ্কা প্রকাশ করেন যে, সিএলডব্লিউ (CLW)-এর মতো ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানও আজ সংকটের মুখে।

     ​এদিনের সভা থেকে বক্তারা স্পষ্ট জানান, নতুন শিল্পায়ন এবং কর্মসংস্থানের দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাম নেতৃত্বের দাবি, শ্রমিকের সংগঠিত হওয়ার অধিকার এবং মৌলিক পাওনা রক্ষায় তাদের এই লড়াই জারি থাকবে। মে দিবসের এই মঞ্চ থেকে শ্রমিকদের অধিকার পুনরুদ্ধারে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *