কাজল মিত্র, সালানপুর:- মঙ্গলবার সকালে রূপনারায়ণপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। রুপনারায়ণপুর দিক থেকে আসানসোল যাবার আল্লাডি রেল ওভার ব্রিজের নিচে আসানসোল যাবার ডাউন লাইনে পোল সংখ্যা 231/16 এর কাছে এক যুবকের মৃতদেহ দুই টুকরো অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা সকাল 8:30 টার দিকে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখে এরপর সীতারামপুর জিআরপি ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশে খবর দেয় ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সীতারামপুর জিআরপি ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ ।স্থানীয়রা জানান যে যুবকের দেহ থেকে মাথা সম্পূর্ণ আলাদা ছিল।
তবে ওই যুবককে শরীরের চেহারা: ঘন চুল এবং মাথায় গোঁফ রয়েছে। পরনে নীল জিন্স এবং সাদা-সবুজ দাগযুক্ত টি-শার্ট। টি-শার্টের পিছনে ইংরেজিতে বড় আকারে ৫ লেখা রয়েছে।
সীতারামপুর জিআরপির আবেদন সীতারামপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) জনসাধারণের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এই যুবক বা তার পরিবার সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করুন: যোগাযোগের নম্বর: 9836341949

