সিল ফাইলে মোবাইল! স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিল ফাইলে মোবাইল! স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

           ভোটগণনার প্রাক্কালে আসানসোলের স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। সিল করা ফাইলের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের চেষ্টা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর।

        ​অভিযোগ, রানিগঞ্জ থেকে আসা নির্বাচন কমিশনের কর্মীরা যখন স্ট্রং রুমে প্রবেশ করছিলেন তখন একটি সিল করা ফাইলের ভেতর মোবাইল ফোন লুকানো অবস্থায় পাওয়া যায়। বাইরে থাকা রাজনৈতিক কর্মীদের তৎপরতায় বিষয়টি ধরা পড়ে। অভিযোগের তির সরাসরি ওসি ম্যাটেরিয়াল সুভাষ পালের দিকে। ​কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে মোবাইল ভেতরে ঢুকল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, এটি নিছক ভুল নয়, বরং ভোটের ফলাফল প্রভাবিত করার এক গভীর ষড়যন্ত্র। ঘটনা জানাজানি হতেই স্ট্রং রুমের বাইরে বিক্ষোভ শুরু করেন রাজনৈতিক কর্মীরা।

       এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। কড়া প্রহরা সত্ত্বেও এই গাফিলতি কি কেবলই নজরদারি অভাব, নাকি পরিকল্পিত চক্রান্ত, তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশাসন মুখ না খোলায় সংশয় আরও বাড়ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *