জ্যোতি প্রকাশ মুখার্জ্জী-:
বাস্তবের রুঢ় মাটিতে দাঁড়িয়ে জ্যোতির জীবনে বেঁচে থাকা লড়াইটা শুরু হয়েছিল অনেক ছোট বয়সে যখন একজন বাচ্চা তার বাবা-মায়ের হাত ধরে অথবা কোলে চেপে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মাত্র বছর চারেক বয়সে বিজ্ঞাপনের হাত ধরে পথ চলা শুরু করে ধীরে ধীরে অভিনয় জগতে জ্যোতি ছড়িয়ে চলেছে নবম শ্রেণির ছাত্রী সেই ছোট্ট জ্যোতি নস্কর।

ইতিমধ্যে একাধিক ‘হিট’ সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে জ্যোতি আজ ‘কনে দেখা আলো’ সিরিয়ালে নায়িকার ‘বেস্ট ফ্রেণ্ড’ এর ভূমিকায় অবতীর্ণ। চরিত্রের নাম ‘মিতা’। নায়িকার ভূমিকায় আছেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জ্জীর কন্যা সাইনা চ্যাটার্জ্জী, অভিনয় জগতের পরিচিত মুখ। বয়স অল্প হলেও সাইনাও একজন দক্ষ অভিনেত্রী।
জানা যাচ্ছে, গ্রামের পটভূমিকায় কাহিনী শুরু হয়েছে। ধীরে ধীরে তাদের বড় হওয়ার চিত্র ধরা পড়বে। ইতিমধ্যে একটি জনপ্রিয় চ্যানেলে সিরিয়ালটির প্রদর্শন শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই বেশি কিছু বলা যাবেনা। এখন দেখার সাইনা-জ্যোতি জুটি দর্শকদের মনে ‘জ্যোতি’ ছড়িয়ে কতটা ‘সাইন’ করতে পারে!

প্রসঙ্গত জ্যোতি একজন দক্ষ সঙ্গীত শিল্পী। বিভিন্ন মঞ্চে তার পরিবেশিত সঙ্গীত শ্রোতাদের প্রশংসা আদায় করে নিয়েছে।
ছোট্ট জ্যোতির ছোট্ট প্রতিক্রিয়া, আমি এবং আমরা এই সিরিয়ালটির সফলতা সম্পর্কে খুবই আশাবাদী।