অকাল প্রয়াত স্বর্ণশিল্পীর স্মরণসভা মেমারিতে

সৌভিক সিকদার, মেমারি, পূর্ব বর্ধমান-: গত ৯ ই ডিসেম্বর হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন মেমারির বিশিষ্ট স্বর্ণশিল্পী দেবকুমার অধিকারী। চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। মাত্র ৬৫ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে মেমারির স্বর্ণশিল্পী মহলে। প্রয়াত স্বর্ণশিল্পীর স্মরণে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মেমারি শাখার উদ্যোগে মেমারির সোনাপট্টিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীরা প্রয়াত দেবকুমার অধিকারীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে প্রয়াত ব্যবসায়ীর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি এইদিন মেমারির সমস্ত সোনা-রূপোর দোকান বন্ধ রাখা হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )